বাসস
  ১৩ জুলাই ২০২৬, ১১:৪৬

রাজধানীতে ৩টি থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩০ 

প্রতীকী ছবি

 

 ঢাকা,১৩ জুলাই ২০২৬ (বাসস) : ঢাকার মুগদা, উত্তরা পশ্চিম ও তুরাগ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল (রোববার) ডিএমপির মুগদা, উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

আজ (সোমবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে আরও জানানো হয়, মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়। তারা হল-আসলাম (৫০), মো. বাবু রাজা (৪৫), মো. সাগর (২৩), মো. মমিনুল (১৮), মো. পারভেজ (২০), মো. বেল্লাল হোসেন (৪৬), মো. শাহ আলম (৪১), মো. আক্তার (২৬), মো. মাইনুদ্দিন (৩০) ও মো. শ্রাবণ (২৪)।

উত্তরা পশ্চিম থানা এলাকায় গ্রেফতারকৃতরা হল-মোছা. সাজেদা বেগম (৪২), মো. মুরাদ হোসেন (২৮), মো. খালেকুজ্জামান (৩১), মো. আশরাফুল (২২), মো. সুমন ব্যাপারী (৩০), মো. রায়হান (২০), মো. জুনায়েত ইসলাম (২২), মো. পাপ্পু সরকার (২৭), মো. তুহিন মোল্লা (২০) ও মো. ফয়সাল (২০)। এসময় তাদের কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়। তারা হল-মো. শরিফুল ইসলাম আব্বাস, মো. সুজন, মো. রায়হান (২৫), শ্রী খোকন মন্ডল (৩৫), মো. আলমগীর হোসেন (৪০), মো. আব্দুল কাদের (৩৮), ওয়াসিম (৪০), ফরিদ আলী মন্ডল (৫১), আশরাফ (৫৩) এবং আইনের সহিত সংঘাতে জড়িত এক শিশু।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।