শিরোনাম

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক গতকাল শনিবার বানৌজা সমুদ্র জয়-এর উদ্যোগে সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং ত্রাণ সহায়তা প্রদান করা হয়। কর্মসূচির আওতায় সর্বমোট ২৩০ জনকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।