বাসস
  ১২ জুলাই ২০২৬, ২৩:০৪

বন্যাকবলিত মানুষের মাঝে নৌবাহিনীর রান্না করা খাবার বিতরণ

রোববার নৌবাহিনী কর্তৃক চট্টগ্রামে বন্যাকবলিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। ছবি: আইএসপিআর

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে নৌবাহিনী।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, আজ রোববার নৌবাহিনী কর্তৃক চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের তত্ত্বাবধানে সর্বমোট ১৬শ' প্যাকেট এবং কমান্ডার বিএন ফ্লিট এর তত্ত্বাবধানে ৪শ' প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।