শিরোনাম

ঢাকা, ১২ জুলাই ২০২৬ (বাসস): ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. আলমগীর হোসেন, রোজ বেবী লরেন্স (৫২), রিচার্ড কল্লোল প্যারিস (৫৭), ফিরোজ শিকদার (৫২), শাহাদাত হোসেন (৩০), মো. সুমন (৩২), মো. শামিম ব্যাপারী (৫২), আ. জলিল শরিফ ওরফে কালা মিয়া (৬৫), অনিকুল ইসলাম (২৪), জাহাঙ্গীর হোসেন (৬৪), মো. বিল্লাল (৩০), স্বর্না (৩৯), মো. ইব্রাহিম (৩৪), মো. মুন্না শেখ (২৯), নাসির উদ্দিন শান্ত (২৬), মো. নাসিম (২৮), হানিফ কল্পা হানিফ, মো. আবির আহম্মেদ, মো. ইমরান, মো. শাহজাদা (২৮), মো. বিল্লাল হোসেন পাটু (৩০), মো. রিয়াজুল হক রিয়াজ (৩০), মো. শরিফুল ইসলাম (২৪), ফুয়াদ আল কাদির (২৬), মো. রিপন (২২), মো. পারভেজ (২৪), মো. রাসেল (২৫), মো. নাহিদ হোসেন, আবুল বাশার (৩৫)।
এছাড়া রয়েছেন- রাব্বি হাসান রবিন (২০), সুজন (২২), বাধন দেবনাথ (২৮), মো. রাজু (৩৫), রবিউল ইসলাম (১৯), রায়হান (২২), রাকিব (২১), আমির খসরু (৪৫), মো. রবিন বাবু (২৮), মো. বাপ্পি (২২), জানে আলম সালমান (৩৪), মো. জসিম (৩৫), তারা মিয়া (৬২), মো. রুবেল (৩৩), মশিউর রহমান (২৫), মো. সিয়াম (১৯), মো. হৃদয় ইসলাম (২০), মো. সাগর হোসেন (২০), মো. মেহেদী হাসান (২৬), মো. রবিন ভুইয়া (২৭), মো. ইমন (২৭), অনিকুল ইসলাম (২৪), সেলিম (৩০), মো. সাদিকুর রহমান (৩২), মো. আরিফ (২৪), খলিল রহমান (২৫), কাওছার আলী (২২), ফেরদৌস ফারুকি (৫৫), মো. ইউনুছ হাওলাদার (৩২), মো. ইমরান হোসেন (৩০), মারুফ (২৩), লিটন (২২), মো. আলমগীর (২২), মো. আব্দুল হালিম উদ্দিন (২৮), মো. নুরুল ইসলাম (৩৫), হানিফ (৪৫) ও রবিন (২২)।
তাদের মধ্যে তেজগাঁও থানায় ৯ জন, শেরেবাংলা নগর থানায় ৪ জন, মোহাম্মদপুর থানায় ৩০ জন, আদাবর থানায় ১২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ জন ও হাতিরঝিল থানায় ৪ জন গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।