বাসস
  ১২ জুলাই ২০২৬, ১৪:২২

পুলিশের বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেফতার ৪১

প্রতীকী ছবি

 

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী, উত্তরা পশ্চিম ও তুরাগ থানা এলাকা থেকে ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে শনিবার তাদেরকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলোন কাজী আল মামুন, মো. শফিকুল ইসলাম, মো. আবু বক্কর, মো. ইমন, মো. জুম্মান, মো. রুবেল,  ফাতেমা, আল আমিন হোসেন মুন্না, সুফিয়া রহমান,  মো. রবিউল, মো. নাহিদ, শাহেদ, মো. মেহেদী হাসান,  সিফাত,  রিফাত খান, মো. মানিক,  মো. হারুন অর রশিদ, আম্বিয়া, সুমন, শামীম, জাহাঙ্গীর আলম, ইকবাল হোসেন শেখ, মো. সোহাগ মোল্লা ওরফে বাবু, মো. রায়হান, মো.  রহমান, মো. শেখ রাসেল, মো. সোহেল রানা ওরফে খাইরুল, নাহিদ হোসেন, মো. বিশাল মিয়া,  নিয়ামুল হাসান মিলন, মো. রাসেল, খায়রুল ইসলাম, মো. মিলন ফকির  ওরফে মিলন ভান্ডারী, মো. শহিদ, মো. সনি ওরফে হৃদয়, মো. সাগর হোসেন, মো. মাসুদ রানা, জসিম মিয়া, রবিন ওরফে মোফাসেল, মো. মুশফিকুর রহমান ইমন ও আইনের সহিত  সংঘাতে  জড়িত শিশু একজন।

গ্রেফতারকৃতদেরকে নিয়মিত মামলা, পরোয়ানা মূলে ও ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।