বাসস
  ১২ জুলাই ২০২৬, ১২:২৭
আপডেট : ১২ জুলাই ২০২৬, ১৩:৩০

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের শোক

ফাইল ছবি

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

আজ রোববার এক শোক বার্তায় জাতীয় সংসদের সচিব ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১২ জুলাই, রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

বর্ণাঢ্য রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দুই দফা বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া দুইবার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।