শিরোনাম

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে।