বাসস
  ১২ জুলাই ২০২৬, ০১:০০

বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত

ছবি: আইএসপিআর

ঢাকা, ১১ জুলাই, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। 

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের উদ্যোগে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী, আনোয়ারা উপজেলার বন্যা দুর্গত মানুষের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এদিকে, সেনাবাহিনীর ৭ স্বতন্ত্র এডি ব্রিগেডের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যা দুর্গত মানুষের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে বলে আইএসপিআর জানায়।