বাসস
  ০৯ জুলাই ২০২৬, ২১:৩৯

তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৫৪ 

ঢাকা, ৯ জুলাই, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, গতকাল বুধবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. দুদু আলামিন (৩০), মো. দুখু মিয়া (২৩), মো. শামীম (১৯), মো. সোহানুর রহমান সোহান (২৯), মো. শান্ত মিয়া (২০), মো. আকাশ (২০), মো. ইসরাফিল (২১), মো. কুতুব উদ্দীন (২৯), মো. রবিন (২৪), মো. সোহান (১৮), মো. রতন (৩৮), মো. সাইনুল ইসলাম (৩০), মো. রাফি (২১), মো. শেখ রাকিব আহমেদ (১৮), মো. শুভ (২১), শেখ শান্ত রহমান (ইমন) (১৯), মো. ইয়াসিন (৩০), মো. হামজা (১৯), মনির হোসেন রতন (২১), মো. ফারুক (৪১), মো. জসিম (২৫), মো. আরিফ (২৬), মো. মিঠুন (৩৭), মো. রনি (৫০), মন্টা পাটোয়ারী (২৭), মো. মনির (৪০), মো. শাকিল আহম্মদ পরি (৫৩), মো. নুরুল আমিন (২২), মো. আকাশ ওরফে পান্না, মো. আকাশ ওরফে পান্না, মো. আকাশ ওরফে পান্না, মো. সাহেব, মো. সাহেব বিশ্বাস (২৭),  মো. রুবেল, মো. রকি (২০), মো. তামিম (২৩), মো. রাজীব (২১), মো. কিরন মিয়া (১৯), মো. জালাল উদ্দিন (৩৭), মো. আরিফ (২৮), মো. নজরুল ইসলাম (৩০), মো. সিফাত (২১), সাজু (১৮), মো. রনি (২০), মো. তোফাজ্জাল (৫২), মো. রেজাউল (৭২), মো. মিরাজ উদ্দিন (২৮), রোকসানা বেগম (২৮), ইয়াছিন আরাফাত (২৭), মো. হৃদয় খান (২৪), মো. আনিছুর রহমান (৫২), মোসলেহ উদ্দিন (৩২), শাহীনুর রহমান (৩১) ও মো. আবুল কাশেম (২৪)।

গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৬ জন, শেরেবাংলা নগর থানায় ১০ জন, মোহাম্মদপুর থানায় ২৫ জন, আদাবর থানায় ৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৫ জন ও হাতিরঝিল থানায় ৪ জন রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।