বাসস
  ০৯ জুলাই ২০২৬, ১৩:৪৯

মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০

প্রতীকী ছবি

ঢাকা, ৯ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১০ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ| 
বৃহস্পতিবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়|

আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান|

গ্রেফতারকৃতরা হলো— ইমরান (৩৪), মো. রাব্বি (১৯), মো. আরিফ হোসেন (২০), শেখ ফরিদ (৩৮), মো. নিজাম উদ্দিন (৩০), মো. জুয়েল অনিক (৩৭), মো. রাজিব (৪৫), মো. সাকিব (১৯), মো. পারভেজ (৩৩) ও মো. সেলিম ভূঁইয়া (৪০)|

গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে| 
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি ¯ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ|