শিরোনাম

ঢাকা, ৭ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীতে আইন-শৃঙ্খলা রক্ষায় জুন মাসে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধারসহ ৫৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মাসিক অপরাধ পরিসংখ্যান অনুযায়ী, অভিযানে অস্ত্র ও মাদকসংক্রান্ত ৩৬৩টি মামলায় ৫৫৫ জনকে গ্রেফতার করা হয়।
আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুন মাসে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পরিচালিত অভিযানে ৯টি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫৪টি মামলা দায়ের করা হয়। এ মাসে অস্ত্র মামলায় ১৬জন এবং মাদক মামলায় ৫৩৯ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে চারটি বিদেশি পিস্তল, ৮৮ রাউন্ড গুলি, সাতটি ম্যাগাজিন এবং ২০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে ২ লাখ ৩৩ হাজার ৪১২ পিস ইয়াবা। ৪০৭ কেজি ২৮১ গ্রাম গাঁজা, ২ কেজি ৯০৯ গ্রাম হেরোইন, ৩১৯ বোতল ফেনসিডিল, ৭৬ বোতল (৪৫০ মিলিলিটার ) বিদেশি মদ, ৩ লিটার দেশি মদ, ২৪ লিটার চোলাই মদ, ৩৪ ক্যান ও ৪ বোতল বিয়ার, ৭৪ পিস ট্যাপেন্টাডল এবং ১৪৪ বোতল ইস্কার্ফ উদ্ধার করা হয়।