বাসস
  ০৭ জুলাই ২০২৬, ২২:৩৮

তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৫৯ 

ঢাকা, ৭ জুলাই, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। 

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে গতকাল সোমবার তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. রবিউল ইসলাম (৩২), হৃদয় (২৩), মো. রাশেদ (২৩), মো. শামীম ওরফে সাগর (২৫), মো. সাইফুল ইসলাম (২৮), মো. আকাশ খন্দকার ওরফে ভোদন (২৫), মো. মোতালেব হোসেন (৪১), মো. জাহিদ (২৩), মো. আকাশ খন্দকার ওরফে ভোদন (২৫), মো. সুমন (২৮), মো. শাহ আলম (২৮), মো. রাজু (২৮), সৈয়দ অর্পন শাহরিয়ার (২০), মো. আরিফ হোসেন (৩৬), মো. আকিব হোসেন (৩০), মো. মামুন (২৩), মো. আলম মিয়া (৩২), মো. টিপু (২৭), মাইনউদ্দিন ওরফে মানিক, মো. রাসেল, মো. মানিক, মোসা. সাথি আক্তার (২৮), মো. রহিদ, মো. ওয়াসিম, রাইয়ান তাসীন রাহিন (২৪), মো. আল-আমিন (২১), মো. সাকিব (২৬), মো. রিয়াজ (১৮), মো. ইউছুফ (৩০), মো. জাফর (২৭), মো. রিফাত (২০), মো. রায়হান (২৪), সোহেল খান (২৫), মো. তানজিল হাসান নয়ন (২১), মো. রিহান (১৯), মো. রহিদ, মো. রাব্বি (২৩), মো. শুভ (২০), মো. সাকিব হোসেন (২৪), পারভেজ (৩০), মো. সোহান (২২), সিয়াম (২০), মো. আলাউদ্দিন (৪০), মো. রাজু মোল্লা (৩০), খালেদ হোসেন ওরফে নিশাদ (২৬), মো. স্বপন (২২), মো. শিমুল (২২), মো. জুয়েল (৪০), মো. সোহান (২১), মো. জুয়েল মিয়া (২১), মো. মিজানুর রহমান (২২), মো. আলমগীর হোসেন (২৮), মো. আ. হামিদ (৫৪), মোসা. জরিনা বেগম (৫১), মো. রাসেল (২৮), মো. ফুয়াদ (৩২), মো. আকাশ খন্দকার ভোদন (২৫), মো. রুবেল (৩৩) ও ওমর ফারুক (২৭)।

গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৪ জন, শেরেবাংলা নগর থানায় ১১ জন, মোহাম্মদপুর থানায় ২১ জন, আদাবর থানায় ১১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ জন ও হাতিরঝিল থানায় ৫ জন রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।