বাসস
  ০৭ জুলাই ২০২৬, ১৯:০৪

৯৬ দেশের মধ্যে সেরা লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ড. জুয়েল

গবেষক ও শিক্ষাবিদ ড. রাসেল মাহমুদ জুয়েল। ছবি: বাসস

ঢাকা, ৭ জুলাই, ২০২৬ (বাসস) : বিশ্বমঞ্চে অনন্য গৌরব অর্জন করেছেন বাংলাদেশি গবেষক ও শিক্ষাবিদ ড. রাসেল মাহমুদ জুয়েল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়েস্টক্লিফ ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পাশাপাশি তিনি বিশ্বের ৯৬টি দেশের ৬৬১ জন গ্র্যাজুয়েটের মধ্যে সেরা নির্বাচিত হয়ে এ বছরের মর্যাদাপূর্ণ ‘ড. জন লি লিগ্যাসি অব লিডারশিপ অ্যাওয়ার্ড’ লাভ করেছেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির সমাবর্তন অনুষ্ঠানে ড. জুয়েলের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। তার পিএইচডি গবেষণায় সরকারি খাতে, বিশেষ করে কাস্টমস ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গ্রহণের জন্য একটি নতুন ‘থ্রি-লেয়ার পারসেপশন মডেল’ উদ্ভাবিত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ট্রান্সফরমেশন বিষয়ে তার ১৬টি আন্তর্জাতিক গবেষণা প্রবন্ধ রয়েছে।