বাসস
  ০৭ জুলাই ২০২৬, ১৮:৩০

হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ঢাকা, ৭ জুলাই, ২০২৬ (বাসস) : হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ১৭৩ জনের এবং হামের উপসর্গে ৮১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৭ জুলাই পর্যন্ত হামের উপসর্গে মোট ৬৪৯ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ৭ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮১৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ৭ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৭ হাজার ৩৮৪ জন। 

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭৩ জন এবং  ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২ হাজার ৯৬৪ জন।

গত ১৫ মার্চ থেকে ৭ জুলাই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৫২২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৬ হাজার ৮৪৪ জন।