বাসস
  ০৭ জুলাই ২০২৬, ১৬:৩৬

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৬২ মামলা

ঢাকা, ৭ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৬২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ গতকাল অভিযান চালিয়ে এসব মামলা করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্রাফিক-রমনা বিভাগে ৮৫ টি, লালবাগ বিভাগে ১৫৩ টি, মতিঝিল বিভাগে ১৮৪ টি, ওয়ারী বিভাগে ৫৩৩ টি মামলা হয়েছে।

এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২০৩ টি, মিরপুর বিভাগে ২৭২ টি, উত্তরা বিভাগে ৩৮৭ টি ও গুলশান বিভাগে ২৪৫ টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৫২৪ টি গাড়ি ডাম্পিং ও ৩৮৪ টি গাড়ি রেকার করা হয়েছে।