শিরোনাম

ঢাকা, ৫ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ডালিম মোল্যা (২২), সুমন ইসলাম মাসুদ (২০), জিয়া (৩৪), আমিনুল ইসলাম (৫০), বুলবুল মিয়া (৩৫), মো. জাকির (৩৯), রাজু (২৭), মো. সোহেল রানা (২২), মো. রাজু (১৯), মো. আলামিন (২৬), মো. রফিকুল ইসলাম (৩০), মো. ইউসুফ (৫০), শিহাব মোল্লা (২৩), মো. সিরাজ (১৯), মো. তৌহিদুল ইসলাম সজিব (২১), মো. কামরুল ইসলাম (২৫), মো. আলমগীর হোসেন (৪৫), মিশর কুমার পাল (২৪), মো. মাহফুজ (২০), মো. শাহীন ওরফে বাবু (২৪), মো. লিটন গাজী (৪৩), মো. রাহেল (২৪), আপন হোসেন (২৬), মোশারফ হোসেন মেহেদী (২৬), আনোয়ার হোসেন চৌধুরী ও মো. ইয়াছিন আহম্মেদ (২২)।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত আসামি রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।