বাসস
  ০৪ জুলাই ২০২৬, ১৭:৩৮

বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

ঢাকা, ৪ জুলাই, ২০২৬ (বাসস) : বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
আজ সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। অভিযানে ২৮ লাখ ৮০ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম আজ এ তথ্য জানান।
 
অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাল, রেডবুল অ্যানার্জি ড্রিংকস, ফুসকা, গরু, শিং মাছ, চিংড়ি মাছের রেনু, আতশবাজি, সেভেন অয়েল, পন্ডস পাউডার, জনসন বেবি লোশন, গাঁজা, বিয়ার ও মোটরসাইকেল জব্দ করা হয়।