বাসস
  ০৪ জুলাই ২০২৬, ১৬:২৯

রাজধানীর চকবাজারে খাজা মার্কেটে আগুন

ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ জুলাই ২০২৬ (বাসস): রাজধানীর চকবাজার এলাকার খাজা মার্কেটের আশিক টাওয়ারের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। 

আজ (শনিবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম।  

তিনি বলেন, দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে লালবাগ ফায়ার স্টেশনের ২টি ইউনিট দুপুর ১টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাঁচতলা ভবনের তৃতীয় তলার একটি দোকানে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে আমাদের ৬টি ইউনিট কাজ করছে।