বাসস
  ০৪ জুলাই ২০২৬, ১৪:৪৭
আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৪:৪৯

বাবা হারালেন বাসসের জ্যেষ্ঠ প্রতিবেদক রফিকুল ইসলাম

মরহুম হোসেন উদ্দিন। ছবি : বাসস

ঢাকা, ৪ জুলাই, ২০২৬ (বাসস) : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার মো. রফিকুল ইসলামের বাবা হোসেন উদ্দিন আজ (শনিবার) ভোরে মুন্সিগঞ্জের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

হোসেন উদ্দিন স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।

রফিকুল ইসলাম জানান, তাবলীগে অংশগ্রহণ করতে মুন্সিগঞ্জের গজারিয়ায় গিয়েছিলেন তার বাবা। রাত আনুমানিক ২টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দুপুর ২টা ৩০ মিনিটে জানাজা নামাজের পর কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পূর্ব গোবরিয়ায় পারিবারিক কবরস্থানে হোসেন উদ্দিনকে দাফন করা হবে বলেও জানান তিনি।