বাসস
  ০৩ জুলাই ২০২৬, ১১:০৫

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪২৪, মামলা ৬৮

ঢাকা, ০৩ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৪ জনকে গ্রেফতার এবং ৬৮টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪১ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ৫২ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৫৫ জন, মিরপুর বিভাগ ৯৭ জন, গুলশান বিভাগ ৩৯ জন, উত্তরা বিভাগ ৬৩ জন এবং গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেফতার করে। 

এসময় তাদের কাছ থেকে ৪৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৫ হাজার ২১৮ পিস ইয়াবা, ১৫ পুরিয়া হেরোইন, ৪ বোতল ফেন্সিডিল, একটি চাপাতি, একটি চাকু, একটি রশি, দুটি ইনজেকশন প্যাথেডিন, ২৪টি মোবাইল, বিভিন্ন প্রজাতির ১ হাজার ১০৪টি প্রাণী ও ৭৫ কেজি লেবুসহ মাদকদ্রব্য সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।