বাসস
  ০২ জুলাই ২০২৬, ২২:১০

আদাবরে বিএনপি নেতা হত্যার ঘটনায় আটক ৩

ঢাকা, ২ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় শোয়েব, আরমান ও নয়ন নামে তিনজনকে আটক করেছে পুলিশ।

মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আজ বৃহস্পতিবার আটক করে আদাবর থানা পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বাসসকে বলেন, হত্যার ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা বর্তমানে থানা হেফাজতে রয়েছে।