শিরোনাম

ঢাকা, ২ জুলাই, ২০২৬ (বাসস): ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- আমীর হামজা (৩৩), মো. বাদশা ইসলাম (২৫), মো. শাহ আলম (২০), আ. আউয়াল (১৯), মো. আসিফ (১৮), আশিক আহম্মেদ (১৯), মো. মাহিন হাসান (১৯), মো. সবুজ (২৯), মো. শামীম ওরফে সাগর (২৫), মো. রাজন মিয়া (৩০), মো. বাবু রিসাত (২৪), মো. ইসলাম (২১), মো. রাসেল মিয়া (২৯), মো. ইমন হোসেন শিহাব (১৯), মো. শাহিনুর রহমান (৫০), মো. লিটন (৫৫), মুক্তা বেগম (৫০), মো. লুৎফর মোল্লা, মো. শাকিল মাঝি ওরফে আকাশ (২১), জয়হানিফ ও ইয়াছিন (১৮), মো. শাহাদাত হোসেন (১৮), মোছা. তামান্না বেগম (৩২), মোছা. নুর নাহার (২৫), মো. শফিকুল ইসলাম (৩৬)।
এছাড়া রয়েছেন- পারভেজ মোল্লা (৩৮), আবুল হোসেন (৩৫), মো. সৌরভ আহম্মেদ (৩৫), আমেনা বেগম (৪৫), মো. সুলায়মান (৩৫), নূর মোহাম্মদ সোহান (২২), মো. তুহিন তুফান (২৩), মো. রাকিবুল আলম জিহান (২০), মো. রফিকুল ইসলাম (২৪), মো. মারুফ (৩৩), মো. তানভীর তারেক (১৫), মো. তৈয়ব (১৬), মো. আমির হোসেন (২৫), মো. সজিবুর রহমান রিপন (২৯), মো. সজীব (২০), মো. সোয়েব (১৮), মো. ইয়াকুব (৪৭), মো. আলামিন হোসেন মৃদুল (২৯), মোহাম্মদ জাকির হোসেন, খেলন (২৬), মো. নাসিম (২৬), মো. কাব্য খান (২২), মো. নাঈম ইসলাম (২৩), মো. গোলাম রাজি (১৪), মো. সুজন (১২), মো. শরীফ (১৯), মুশতাক নাদিম (৩০), মো. জাকির (৩৫), মো. ইমরান হোসেন (২৫),
মো. রিয়াদ (২২), তানজীম হোসেন রায়হান (২১), মো. নুরুন্নবী (২১), মো. শফিক (২৩), মো. শাকিল (২৫), মো. লিমন হাওলাদার (৩০), মো. সাদ্দাম হোসেন (৩০), সাখাওয়াত হোসেন (৩৬), মো. আব্দুর রহিম (৫৩), মো. রুবেল (৩০), মো. মেহেদী হাসান শুভ (৩৩), মো. ইব্রাহিম হোসেন রাজ (২০), মো. রফিক মিয়া (২০), মো. লিটন, মো. মাহবুব (২০), মো. রওশন (২৫), মো. সুমন (৩০), মো. রমজান (২২), মো. মিরাজ (১৮), মো. রিমন (২৫), মো. নুরুল আমিন (২৫), মো. রনি (৩১), আব্দুল মালেক (৫০), চান মিয়া (৩৮), আবুল কালাম (৪৩), ইয়াছিন (১৮), মো. শফিকুল ইসলাম (৩০), মো. আলম ও মো. আমির হোসেন (২৫)।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।