শিরোনাম

ঢাকা, ২ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীর হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. সেলিম (৩৫), সাইদুল ইসলাম মিন্টু (৫৬), হৃদয় (২৬), ফরহাদ (২১), মো. শাহীন আলম (৪৬), মো. রফিকুল ইসলাম (৪৭), মো. রাজীব গাজী (৩২), মো. সাইফুল ইসলাম (৩৮), চান মিয়া (২৮), মো. হাসান (২০), ইশতিয়াক হোসেন সাকিব (১৯), ফয়সাল (২৮), আবুল কালাম (৪৩), মো. রতন (১৯) ও বায়জিদ (২১)।
অন্যদিকে শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. লুৎফর মোল্লা (৩০), মো. শাকিল মাঝি ওরফে আকাশ (২১), জয় হানিফ ওরফে ইয়াছিন (১৮), মো. শাহাদাত হোসেন (১৮), মোসা. তামান্না বেগম (৩২), মোছা. নুর নাহার (২৫), মো. শফিকুল ইসলাম (৩৬), পারভেজ মোল্লা (৩৮), আবুল হোসেন (৩৫), মো. সৌরভ আহম্মেদ (৩৫), আমেনা বেগম (৪৫), মো. সুলায়মান (৩৫) ও নূর মোহাম্মদ সোহান (২২)।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।