বাসস
  ০১ জুলাই ২০২৬, ১৮:৫৩

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২ হাজার ৩৫৭টি মামলা দায়ের

ঢাকা, ১ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৩৫৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১৮টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ২৯টি মোটরসাইকেলসহ মোট ১০৪টি মামলা হয়েছে। 

ট্রাফিক-লালবাগ বিভাগে ১২টি বাস, ৬টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১৪৫টি মোটরসাইকেলসহ মোট ২৩৫টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, ২টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৯৫টি সিএনজি ও ২৪৩টি মোটরসাইকেলসহ মোট ৪৬৮টি মামলা হয়েছে। 

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৭টি বাস, ২৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৪৮টি মোটরসাইকেলসহ মোট ১৬৭টি মামলা হয়েছে।

অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫টি বাস, ৪টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ৯৬টি মোটরসাইকেলসহ মোট ২৩৬ টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মিরপুর বিভাগে ১০টি বাস, ১০টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৭৯টি সিএনজি, ২৯১টি মোটরসাইকেলসহ মোট ৪৭৪ টি মামলা হয়েছে। 

ট্রাফিক-উত্তরা বিভাগে ৪১টি বাস, ১টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৭৭টি সিএনজি ও ১৬৫টি মোটরসাইকেলসহ মোট ৪২৩টি মামলা হয়েছে। 

ট্রাফিক-গুলশান বিভাগে ৪১টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ৪৯টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেলসহ মোট ২৫০টি মামলা হয়েছে। 

এছাড়াও অভিযানকালে মোট ৬০৯টি গাড়ি ডাম্পিং ও ৩২৯টি গাড়ি রেকার করা হয়েছে। মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।