বাসস
  ০১ জুলাই ২০২৬, ১৩:৩৭

ডিএমপি’র বিশেষ অভিযানে রাজধানীতে ২ হাজার ৩১৪ জন গ্রেফতার

প্রতীকী ছবি

ঢাকা, ১ জুলাই, ২০২৬ (বাসস) : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ২ হাজার ৩১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে ৭১ জন তালিকা বহির্ভূত। এছাড়া সন্ত্রাসী, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৭৯৭ জন এবং মাদক কারবারে জড়িত ১ হাজার ৪৪৬ জনসহ মোট ২ হাজার ৩১৪ জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।