শিরোনাম

রংপুর, ৩ জুন, ২০২৬, (বাসস): জেলার পীরগাছা উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের দিঘটারী গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু দুটি হলো, দিঘটারী গ্রামের সামছুল হকের ছেলে মাহামুদুল হাসান (৫) এবং তার ফুফাতো ভাই গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাচীয়া মীরগঞ্জ গ্রামের জাহিদ হোসেনের ছেলে আবিদ হাসান (৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের পর আবিদ হাসান নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
বুধবার দুপুর ১টার দিকে তারা একসঙ্গে খেলতে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় তাদের না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ স্থানীয়রা বাড়ির পাশের ডোবায় দুটি মরদেহ ভাসতে দেখেন।
পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।