বাসস
  ২৫ জুন ২০২৬, ১৫:৪৪

ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ছবি: বাসস

ঝিনাইদহ, ২৫ জুন, ২০২৬ (বাসস) : জেলায় চলতি মৌসুমে সদর উপজেলার ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কৃষি বিভাগের পক্ষ থেকে সদর উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের (উপশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা-নূর-এ-নবী, অতিরিক্ত কৃষি অফিসার মুহাম্মদ জুনাইদ হাবীবসহ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষকরা।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের (উপশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২৫ মেট্রিক টন বীজ ও ১০০ মেট্রিক টন সার বিতরণ করা হয়।