শিরোনাম

ঢাকা, ২১ মে, ২০২৬ (বাসস) : দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে।
আজ নৌপুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ জাল, ২ হাজার ৮৭৬ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০ পিস বাদগা চিংড়ির রেণু, ৪৯০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ এবং নদী থেকে ১৭৯টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
এতে আরো বলা হয়, নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ২টি ড্রেজার জব্দ করা হয়। সাত দিনব্যাপী এই অভিযানে ৩০২জন আসামী গ্রেফতার করা হয় এবং ৬৩টি মৎস্য আইন, ১৩টি বেপরোয়া গতি আইন, ১টি বালুমহাল এবং ১টি মাদক, ১১ টি অপমৃত্যু, ১টি ডাকাতি, ১টি অপহরণ, ১টি চাঁদাবাজি, ১টি বিশেষ ক্ষমতা আইন ও ৩টি হত্যা মামলাসহ মোট ৯৬টি মামলা দায়ের করা হয় এবং ১৭টি মৃতদেহ উদ্ধার করা হয়।
জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয় এবং মাছের রেণু পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।