শিরোনাম

ঢাকা, ১৯ মে, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম টেস্টে পাকিস্তান ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
আজ বুধবার জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে আজ পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।