শিরোনাম

ঢাকা, ২০ মে, ২০২৬ (বাসস) : রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় অভিযান চালিয়ে দুইজন চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারকৃতরা হলো- মো. আলিম (২১) ও মো. রাব্বি হোসেন (২০)। মঙ্গলবার সিটিটিসির সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের একটি বিশেষ টিম রাজধানীর শাহজাহানপুর থানাধীন বাগিচা মসজিদ সংলগ্ন কালভাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন আজ এ তথ্য জানিয়েছে। গ্রেফতারকৃতরা শাহজাহানপুর থানাধীন বাগিচা মসজিদ সংলগ্ন কালভার্ট এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করত।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।