বাসস
  ২০ মে ২০২৬, ১৬:৩৩

বারিধারার একটি গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

প্রতীকী ছবি

ঢাকা, ২০ মে, ২০২৬ (বাসস) : রাজধানীর বারিধারা এলাকায় একটি গ্যারেজে আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রিয়াজ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
 
রিয়াজ একটি অটোকার গ্যারেজের কর্মচারী ছিলেন। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮ টার দিকে রিয়াজকে মৃত ঘোষণা করেন। 

তাকে (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়অ গ্যারেজ মালিক জাকির হোসেন জানান, আজ সকালের দিকে গ্যারেজ খুলে লাইট জ্বালানোর জন্য সুইচে চাপ দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে অচেতন হয়ে পড়ে।

পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।