শিরোনাম

ঢাকা, ২০ মে, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। মঙ্গলবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো— সোহাগ মিয়া (২৯), মো. জামাল খলিফা (৫৮), ইরফান হোসাইন ওরফে অয়ন (২২), মো. রিপন (৩৭), মো. আরিফ, নাসির উদ্দিন ওরফে মো. লিটন আহম্মেদ, রুহুল আমিন নিলয় (২৩), জামান (৪৫), তাকবির হাসান (৩০), মো. তারিকুল ইসলাম (২৭), মো. আল আমিন (২২) ও মো. জুয়েল (৩২)।
তাদের মধ্যে নিয়মিত মামলায় দু’জন, গ্রেফতারি পরোয়ানামূলে চারজন, মোবাইল কোর্টে পাঁচজন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।