বাসস
  ১৯ মে ২০২৬, ২৩:০২

ডা. মামুনুর রশীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নতুন পরিচালক

ঢাকা, ১৯ মে, ২০২৬ (বাসস) : স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. মামুনুর রশীদকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. মামুনুর রশীদকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের চলতি দায়িত্বে বদলি পূর্বক পদায়ন করা হলো।

ডা. মামুনুর রশীদ আগামী ২১ মে তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২৩ মে তারিখে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।