বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২১

জামায়াত আমিরের সঙ্গে চীনা নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ছবি: বাসস

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। 

আজ (বুধবার) জামায়াতের বসুন্ধরার কার্যালয়ে বৈঠকটি আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। 

চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চীনের বিশিষ্ট কূটনীতিক মি. চেন ওয়েই। তারা বাংলাদেশের ভোটগ্রহণ প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করবেন। 

নির্বাচন পর্যবেক্ষক টিম বাংলাদেশের সঙ্গে চীনের কৌশলগত, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের ধারাবাহিকতায় এসেছেন।

বাংলাদেশের সরকার ও জনগণ ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠান করতে সক্ষম হবে বলে বৈঠকে আশা প্রকাশ করেন চীনা প্রতিনিধিরা। 

ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন, অগ্রগতি ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

জামায়াতের আমিরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধাান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।