বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০২

বিএডিসি’র নতুন চেয়ারম্যান হলেন আজিজুল ইসলাম

ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নতুন চেয়ারম্যান হলেন মো. আজিজুল ইসলাম। 

আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

আজিজুল ইসলাম প্রাশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্বে পালন করে আসছিলেন।