শিরোনাম

ঢাকা, ২৪ মে, ২০২৬ (বাসস) : রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৯ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আজ তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. শাওন (২৮), মো. তুহিন রেজা (৩১), মো. মানিক (৪০), মো. বাবুল (৫০), মো. মুকুল হোসেন মন্টু (৫০), মো. ইউসুপ (৫১), মো. লিটন সিকদার (৪৮), মো. জাকির হোসেন (৪০), মো. আলিফ (৩০), মো. মোশারফ (৩৫), মো. আজিজুল ইসলাম মাসুম (৫৯), মো. মামুন কবির (৪৫), মো. আমির হোসেন (২৮), মো. রানা (৩৮), মো. নাহিদ (১৯), মো. হৃদয় (১৯), মো. সোহান (১৯), মো. স্বপন (৩৫), মো. ইমাম হোসেন (২৮), মো. ওবায়দুল (৪১), গোলাম সরোয়ার জামাল (৪৫), সাব্বির হাওলাদার (২২), মো. জাহাঙ্গির চৌধুরী (৫২), স্বর্ণা চাকমা (৩০), মো. জিসান আলম (১৯), উনান চাকমা (২৬), তুষার শুভ্র চাকমা ওরফে তুলতুল চাকমা, তুহিন চাকমা (৩০) ও সুবর্ণা চাকমা।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।