শিরোনাম

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৫৭টি নির্বাচনি এলাকায় আচরণ বিধিমালা ভঙ্গ হয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ১৭৬টি মামলা দায়ের এবং ১৮ লাখ ২৬ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ পরিচালক (অপারেশন্স) এবং গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব মো: সাইফুল ইসলাম বাসসকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২৫৭টি নির্বাচনি এলাকার মধ্যে আচরণবিধি ভঙ্গ হয়েছে ২৭৫ টি আসন এলাকায়। এ সব ঘটনায় ১৭৬টি মামলা দায়ের এবং ১৮ লাখ ২৬ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে। গত ৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত এসব মামলা দায়ের ও জরিমানা করা হয়েছে।