বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪২

আমাদের লড়াই হবে শান্তিপূর্ণ: আবদুল হান্নান মাসউদ

ছবি : বাসস

নোয়াখালী, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাসউদ বলেছেন, ১২ তারিখ কোনো চাঁদাবাজ-সন্ত্রাসীর বিজয় হবে না। আর আমাদের এই লড়াই হবে শান্তিপূর্ণ।

আজ তমরুদ্দি ইউনিয়নের তালতলা বাজারে নির্বাচনী প্রচারণা শেষে সাধারণ মানুষের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা হাতিয়াকে দিতে এসেছি, নিতে নয়। আমরা গুছিয়ে আনার কাজ করছি, বিশৃঙ্খলা করতে নয়। যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো। আমাদের এই লড়াই হবে শান্তিপূর্ণ।

পথসভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অ্যাডভোকেট মাহফুজুল হক, উপজেলা জামায়াতের নেতা আবদুল কাদের এবং এনপিপির তমরুদ্দি ইউনিয়নের আহ্বায়ক মো. সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।