বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১

নগরকান্দায় তরুণদের মুখোমুখি বিএনপি প্রার্থী শামা ওবায়েদ

তরুণদের মুখোমুখি বিএনপি প্রার্থী শামা ওবায়েদ।ছবি: বাসস

ফরিদপুর, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নগরকান্দায় তরুণদের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের জবাব ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ফরিদপুর-২ আসনের বিএনপি প্রার্থী সামা ওবায়েদ ইসলাম।

গতকাল শনিবার বিকেলে তিনি নগরকান্দা উপজেলার জঙ্গুর দিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এ সময় তরুণরা বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরেন এবং সালথা ও নগরকান্দা উপজেলার উন্নয়নের ব্যাপারে প্রতিশ্রুতি প্রত্যাশা করেন।

তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন সামা ওবায়দ ইসলাম। তিনি নির্বাচিত হলে সালথা ও নগরকান্দা উপজেলার শিক্ষা স্বাস্থ্য-সংস্কৃতির উন্নয়নের ব্যাপারে প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, তরুণদের সকল প্রশ্ন এবং প্রত্যাশার বিষয় ৩১ দফার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে সকলের মতামতের ভিত্তিতেই দেশকে গড়ে তুলবো।