বাসস
  ১৪ মার্চ ২০২৬, ০০:৪৩
আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০০:৪৭

জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম শুক্রবার বিকেলে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। ছবি: বাসস

সাভার, ১৩ মার্চ, ২০২৬ (বাসস) : সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

আজ শুক্রবার বিকেলে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা এই শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা বীর শহীদদের স্মরণে দোয়া ও দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে তারা স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের সঙ্গে উপস্থিত ছিলেন।