শিরোনাম

বগুড়া, ৯ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার ছিলিমপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় ২ ব্যক্তি নিহত হয়েছেন।
আজ সকাল ৮ টার দিকে ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারের ওপরে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এরই মধ্যে উদ্ধার কাজ পরিচালনা করছেন।
তিনি জানান, ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। সেখানে সকাল ৮টার দিকে ঢাকাগামী আরেকটি ট্রাক ওই ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ২জন নিহত হন। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
তিনি আরও জানান, এ ঘটনায় উদ্ধার কাজ চলমান আছে। উদ্ধার কাজ শেষে বিস্তারিত জানা যাবে।