শিরোনাম

নরসিংদী, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার শিবপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ ও গ্যাসের অবৈধ ব্যবহার বন্ধে অভিযান চালিয়ে ১৮টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় গ্যাসের বকেয়া বিল বাবদ প্রায় ১৫ লাখ টাকা আদায় করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহার এবং সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে মোট আটটি মামলা দায়ের করা হয় এবং অভিযুক্তদের কাছ থেকে মোট ২ লাখ ৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।