শিরোনাম

নাটোর, ৪ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলা ৪ দিনব্যাপী আয়োজিত ভরতনাট্যম নৃত্য কর্মশালা শেষ হয়েছে। গতকাল সোমবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন জেলা কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেন।
‘তা থৈ নৃত্যকলা একাডেমি’র পরিচালক ইফতেখার রহমান সৌরভের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর্মশালা পরিচালনাকারী বাংলাদেশ শিশু একাডেমি’র নৃত্য প্রশিক্ষক প্রান্তিক দেব, শিক্ষাবিদ অলোক মৈত্র এবং সংগঠক আবুল আসিফ মার্শাল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সৃজনশীল মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে সাংস্কৃতিক সংগঠনগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রমের চর্চা এবং অনুষ্ঠান ও কর্মশালা আয়োজনের মাধ্যমে তা থৈ নৃত্যকলা একাডেমি দায়িত্বশীল ভূমিকা পালন করছে।
‘তা থৈ নৃত্যকলা একাডেমি’ আয়োজিত কর্মশালায় ৩৩জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।