শিরোনাম

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম ব্যক্তিগত ও পারিবারিক সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন।
আজ মঙ্গলবার ভোর সোয়া ৫টায় তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
উল্লেখ্য, চিফ হুইপ মো. নূরুল ইসলাম গত ২৮ জুলাই ব্যক্তিগত ও পারিবারিক সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।