শিরোনাম

হবিগঞ্জ, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার শায়েস্তাগঞ্জে খালের পানিতে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলজুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো, শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলজুড়া গ্রামের গকুল সরকারের ছেলে শ্রাবন সরকার (৮) ও তার ছোট ভাই স্বরূপ সরকার (৬)।
স্থানীয়রা জানান, আজ দুপুরে নিহতরা বাড়ি সংলগ্ন মাঠে খেলা করার সময়ে তাদের বল খালে পড়ে যায়। এ সময় ফুটবল আনতে গেলে বড় ভাই শ্রাবন সরকার পানিতে তলিয়ে যায়। পরে তাকে বাঁচাতে গেলে ছোট ভাই স্বরূপ সরকারও পানিতে তলিয়ে যায়। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইরফান উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খেলা করার সময়ে ফুটবল খালে পড়ে গেলে বল আনতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বর্তমানে তাদের বাড়িতে মরদেহ রাখা হয়েছে।