শিরোনাম

বরিশাল, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় ‘তারুণ্য এবং সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের সুবিধার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের উদ্যোগগুলোর সাথে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী যারা উদ্যোক্তা হবে, যারা তরুণ, যাদের ওপর ভবিষ্যৎ বাংলাদেশ, তাদেরকে এর সাথে যুক্ত করার জন্য এমন কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ জানান, বর্তমানে বাংলাদেশে উচ্চ শিক্ষা রুপান্তরের দিকে যাচ্ছে। দক্ষতা ও প্রযুক্তি নির্ভর উচ্চ শিক্ষা আমরা চাচ্ছি। শিক্ষার্থীরা যাতে তাদের শিক্ষা জীবন শেষ করে শুধু চাকুরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হতে পারে ও দেশের উৎপাদনে ভূমিকা রাখতে পারে সে লক্ষেই এ আয়োজন।
সেমিনারে শিক্ষার্থীদের চাকুিরর পাশাপাশি উদ্যোক্তা হতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ সেমিনারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।