বাসস
  ৩০ জুলাই ২০২৬, ১৪:০২

নরসিংদীতে বিউটি পার্লারের জরিমানা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নরসিংদীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া চৌধুরী। ছবি: বাসস

নরসিংদী, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : জেলা সদরের উপজেলা মোড়ে অবস্থিত ‘লেডি জোন বিউটি পার্লার’-এ বিভিন্ন অনিয়মের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অংশ হিসেবে অভিযানে দেখা গেছে, প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স হালনাগাদ নেই।

এছাড়া একাধিক পণ্যে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং কয়েকটি মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা একটি মামলায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

মামলায় প্রসিকিউশন পরিচালনা করেন এসআই মো. মান্নান।

অভিযান শেষে সংশ্লিষ্টদের সঙ্গে মানবিক আচরণপূর্বক প্রচলিত আইন ও বিধিবিধান সম্পর্কে অবহিত করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নরসিংদীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া চৌধুরী।