শিরোনাম

গাইবান্ধা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালের দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়লগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, উপজেলার ক্রোড়লগাছা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৫৫) এবং হরিরামপুর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে গোলাম মওলা (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাম মওলা দীর্ঘদিন ধরে গাছ কাটা শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করতেন। আজ সকালে গোলাম ও আজিম উদ্দিন একটি গাছ কাটতে যান। গাছ কাটার একপর্যায়ে সেটি পাশের বিদ্যুতের তারের ওপর পড়ে। পরে গাছটি সরাতে গেলে আজিম উদ্দিন ও গোলাম মওলা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।