বাসস
  ২৭ জুলাই ২০২৬, ১২:৫৫

কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় । ছবি: বাসস

রাঙ্গামাটি, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, জেলা বিএনপি সহ সভাপতি ডা. রহমত উল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনুর রশীদ, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আঁখি তালুকদার প্রমুখ।

সভায় জানানো হয়, আগামী ১০ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মিতিঙ্গাছড়ি গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে উদ্বোধন করবেন। এটা সারাদেশের জন্য রোল মডেল হিসাবে কাজ করবে।

জাতিসংঘ ঘোষিত ১৭টি বৈশ্বিক লক্ষ্য, যা ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য দূরীকরণ, ক্ষুধামুক্ত বিশ্ব গঠন, মানসম্মত শিক্ষা, সুস্বাস্থ্য, লিঙ্গ সমতা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণসহ সার্বিক টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে নির্ধারিত হয়েছে। এই এসডিজি ভিলেজ উদ্বোধন এর মাধ্যমে এই গ্রামের মানুষ এই সুবিধা ভোগ করবেন।

এছাড়া সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ. জনপ্রতিনিধি, হেডম্যান, শিক্ষক  এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।