বাসস
  ১৯ আগস্ট ২০২৬, ১৪:২৬

সুনামগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক হস্তান্তর 

বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক হস্তান্তর করা হয় ।ছবি: বাসস

সুনামগঞ্জ, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত জমির মালিকগণের মাঝে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে। 

সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক হস্তান্তর করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান ক্ষতিগ্রস্ত জমির মালিকগণের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার হাসিবুল হাসানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা। 

উল্লেখ্য, জমি অধিগ্রহণের ১ কোটি ৮৬ লক্ষ ৭০ হাজার টাকার চেক গ্রহণ করেন জামালগঞ্জ ও শাল্লা উপজেলার ২৬ জন জমির মালিক।